হোম > সারা দেশ > রাজশাহী

ভারতে পাচারকালে বাঘায় ২ মণ ইলিশ জব্দ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় পদ্মা নদীর সমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচারকালে ২ মণ ইলিশ ও ইঞ্জিনচালিত একটি ভ্যান জব্দ করেছে আলাইপুর ক্যাম্পের বিজিবি টহলদল। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরপুর সীমান্ত এলাকার নদীর পাড় থেকে এসব জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

রাজশাহী ব্যাটালিয়ান (১ বিজিবি) এর আলাইপুর বিওপি টহল কমান্ডার সুবেদার আব্দুর বর হাওলাদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানের আগেই পাচারকারীরা পালিয়ে যায়। 

আলাইপুর বিওপির কম্পানী কমান্ডার সুবেদার আব্দুল রব হাওলাদার জানান, জব্দ করা মাছগুলো জেলা কাষ্টমস অফিসের মাধ্যমে খোলা ডাকে (নিলামে) বিক্রি করা হয়েছে। ভ্যানগাড়িটি ক্যাম্পে রাখা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম জানান, জব্দকৃত মাছগুলো কাষ্টমস অফিসের মাধ্যমে ৮০ হাজার টাকা বিক্রি করা হয়েছে।

সম্বল বলতে ছিল দুটি মহিষ, একটি হারিয়ে পাগলপ্রায় কৃষক

মুগুর মেরে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে ভবন ঘেরাও ডিবির, স্বেচ্ছাসেবক দল নেতাকে রক্ষায় হুলুস্থুল কাণ্ড করলেন নেতা-কর্মীরা

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে এবার মহিষের মৃত্যু

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহীতে তিন দিনব্যাপী ফল ও আম মেলা

মাছির যন্ত্রণায় শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ