হোম > সারা দেশ > রাজশাহী

২ কোটি টাকার সম্পদের তথ্য গোপন, সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

২ কোটিরও বেশি টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে রাজশাহীতে সাবেক এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

অভিযুক্ত সাবেক পুলিশ পরিদর্শকের নাম ফরিদুল ইসলাম খান (৬৩), তিনি সবশেষ রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে তিনি নগরীর বড়কুঠিপাড়া মহল্লায় বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের সুবর্ণগাতি এলাকায়। 

 দুদক সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেলে ফরিদুল ইসলাম খানকে তাঁর সম্পদবিবরণী দাখিল করতে বলা হয়েছিল। ২০২০ সালের ২২ সেপ্টেম্বর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি মোট ১৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকার স্থাবর সম্পদের বিবরণ দেন। সম্পদবিবরণীতে তিনি কোনো অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করেননি। 

এরপর দুদকের অনুসন্ধানে তাঁর নামে ২৮ লাখ ৯১ হাজার ৬১৯ টাকার স্থাবর সম্পদ ও এক কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৩৬৮ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থাৎ যাচাইকালে তাঁর নামে মোট ২ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৯৮৭ টাকার মোট সম্পদ পাওয়া যায়। তিনি ২ কোটি ১৪ লাখ ২৩ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। 

দুদক জানায়, আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন এবং অসৎ উদ্দেশ্যে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দ্রুতই মামলার অভিযোগপত্র দাখিল করে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হবে। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ফরিদুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সর্বনিম্ন

রাবির জুলাই চিত্র প্রদর্শনীতে দাঁড়িপাল্লায় একাত্তর ও চব্বিশের তুলনা নিয়ে সমালোচনা

ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ: বাঘায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি অধিকার ও সাংবিধানিক স্বীকৃতির দাবি

সংকটাপন্ন রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

স্বাস্থ্যকেন্দ্রের তথ্য: বিষণ্ন মানুষ বাড়ছে রাবিতে

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন

রাজশাহীতে স্কুলছাত্রীর মৃত্যু, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

পাঁচ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের মিছিল সমাবেশ, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি