হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে: মিজানুর রহমান মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু। ছবি: আজকের পত্রিকা

চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘আমি এখানে জন্ম নিয়েছি। আমি জানি, কারা কী করে না করে এখানে। প্রত্যেককে কঠোর হস্তে দমন করা হবে।’

আজ শুক্রবার রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.)-এর দরগাহ মসজিদে জুমার নামাজ আদায়ের পর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন মিজানুর রহমান মিনু। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘যারা জাতির শত্রু, ভূমিদস্যু, যারা চাঁদাবাজ, যারা জনগণের ওপর জুলুম করবে—সে যে-ই হোক না কেন তাকে তাদের কঠোর হস্তে দমন করা হবে। গত ১৭ বছরে এবং দেড় বছরে যারা বিভিন্ন জায়গা-জমি দখল করেছে; তাদের আইনের আওতায় আনা হবে।’

মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহীকে শান্তির শহর হিসেবে গড়ে তোলা হবে। যাঁরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাঁরা সবাই আমার ভাই। আমি চাই, সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব।’

এ সময় মিজানুর রহমান মিনুর প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।

মারধরের শিকার সেই স্বতন্ত্র প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীর বিভাগ: ৩৯টি আসনের ২৮টিতেই বিএনপি জয়ী

রাজশাহীর চারটিতে বিএনপি, দুটিতে জামায়াতের জয়

রাজশাহীর ছয় আসনের চারটিতে বিএনপি, দুটি জামায়াতের

রাজশাহী-৩ আসনে বিজয়ী বিএনপির মিলন

রাজশাহী-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির চাঁদ

রাজশাহী-১ আসনে মাত্র ৭৭৪ ভোটে জিতলেন জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমান

নাটোরের চারটি আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী

রাজশাহী বিভাগের ২৮ আসনে এগিয়ে বিএনপি, জামায়াত ১১টিতে

স্বতন্ত্র প্রার্থীর সামনেই কর্মীদের ওপর হামলা বিএনপির সমর্থকদের