হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়েসহ ৩ জন নিহত

সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার সকালে পাবনা-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা সমবায় সমিতির তেল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন উপজেলার খুকনী জুগিপাড়া গ্রামের বাবুল মিস্ত্রির স্ত্রী মিতু বিশ্বাস (৩০) ও তাঁর সন্তান ইচ্ছে বিশ্বাস (৭)। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার আজকের পত্রিকাকে বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি শাহজাদপুর উপজেলার মাদলা নামক স্থানে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হন। পরে হাসপাতালে ভর্তি করার পর আরেকজনের মৃত্যু হয়।

সার না পাওয়ার আশঙ্কায় মহাসড়ক অবরোধ কৃষকদের

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

রামেক হাসপাতাল: নকল ফিল্ম সরবরাহ, টিউবও নিম্নমানের

রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

পদ্মার পানি আদায়ে ছাড় নয়, প্রয়োজনে আবারও লংমার্চ: আখতার

রাজশাহীতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ট্রান্সফরমার চুরির সন্দেহ

পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগানের নল ঘুরিয়ে গুলি, যুবক হাসপাতালে

রামেক: ট্রলির অভাবে ফটকেই পড়ে থাকেন রোগীরা