হোম > সারা দেশ > রাজশাহী

দাদাবাড়ি ঈদ করতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দাদা বাড়ি ঈদ করতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার সারিয়াকান্দিতে দাদাবাড়ি ঈদ করতে এসে পুকুরে ডুবে আদুরী আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছাগলধরা গ্রামে এ ঘটনা ঘটে।

আদুরী উপজেলার হিন্দুকান্দি গ্রামের প্রবাসী কামরুল শাহাদাত রিপনের মেয়ে। সে স্থানীয় একটি প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদ উদ্‌যাপন করতে শুক্রবার পরিবারের সঙ্গে আদুরী তার দাদা আব্দুর রহমানের বাড়ি ছাগলধরা গ্রামে বেড়াতে যায়। ঈদের দিন আদুরী আরও কয়েক শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুরা বিষয়টি বাড়িতে জানালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোদাগাড়ীতে পদ্মার তীর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

রাকসুর মেয়াদ শেষ, ভোট কবে ঠিক নেই

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৪৩ পরিবার পেল ক্ষতিপূরণ

রাজশাহীতে ক্যারম খেলা নিয়ে তরুণ হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন

গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা চায় কলেজ কর্তৃপক্ষ

রাজশাহীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে, পুনর্বাসন করা হবে হকারদের: রাসিক প্রশাসক

রাজশাহীতে সরকারি রাস্তার ১৪ গাছ উধাও, নীরব প্রশাসন

জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ হ্যাকড