হোম > সারা দেশ > রাজশাহী

শাহজাদপুরে মসজিদের রাস্তা কেটে নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে মসজিদের রাস্তা কেটে নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ারপাড়া গ্রামে বাতিয়ারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের রাস্তা কেটে নেওয়া হলে এই ঘটনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিন গিয়ে স্থানীয় লোকজন ও মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে কথা বলে জানা গেছে, মসজিদে ঢোকার জন্য পাশেই এক শতাংশ জায়গা মৌখিকভাবে দান করেন একই গ্রামের আব্দুল ওহাব। সে অনুযায়ী মসজিদের নির্মাণকাজ শেষ করে মসজিদ কমিটি। কিন্তু মসজিদের নির্মাণকাজ শেষ হওয়ার পর রাস্তায় দেওয়া জায়গা ফেরত চান তিনি। মসজিদ কমিটি ও গ্রামবাসী তাতে অস্বীকৃতি জানালে আব্দুল ওহাবের লোকজন রাস্তাটি কেটে ফেলেন। তাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এ বিষয়ে ওই জায়গার মালিক আব্দুল ওহাব বলেন, ‘রাস্তার জায়গাটি মসজিদে দেওয়ার কথা ছিল। কিন্তু এখন আমরা আর দেব না।’

এ বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড