হোম > অপরাধ > রাজশাহী

র‍্যাব হেফাজতে মৃত্যু: জেসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সরকারি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

র‍্যাব হেফাজতে মারা যাওয়া নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের (৪৫) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। র‍্যাব তাঁকে আটকের একদিন পর রাজশাহীর রাজপাড়া থানায় এ মামলা হয়। গত ২৩ মার্চ বিকেল ৫টা ১০ মিনিটে নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হক।

আগের দিন ২২ মার্চ রাত সাড়ে ৯টায় জেসমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসে র‍্যাব। ২৪ মার্চ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। 

ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক। বিষয়টি নিয়ে কথা বলতে এনামুল হকের ব্যবহৃত মোবাইল নম্বরে বেশ কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

মামলার বিষয়ে নগরীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, ‘এনামুল হক মামলার এজাহারে এই অভিযোগ এনেছেন যে, জেসমিন তাঁর নামে ফেসবুকে একটি আইডি খুলেছিলেন। সেই আইডি দিয়ে তিনি প্রতারণা করছিলেন। জেসমিনের নাম উল্লেখ করেই মামলাটি করা হয়।’ 

এনামুল হক কীভাবে নিশ্চিত হলেন যে জেসমিনই ভুয়া আইডি খুলেছিলেন, এমন প্রশ্নে রুহুল আমিন বলেন, ‘সেটা তো আমরা বলতে পারব না। এ ব্যাপারে আমাদের কোনো অনুসন্ধান নেই। র‍্যাব হয়তো তদন্ত করছিল, তারা বলতে পারে।’

জেসমিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল কি না জানতে চাইলে ইন্সপেক্টর রুহুল আমিন বলেন, ‘আমরা তো আসামি পাইনি। র‍্যাব নিয়ে এসে হাসপাতালে রেখেছিল। আমাদের তো দেয়নি। তাই গ্রেপ্তার দেখানো হয়নি। তবে মৃত্যুর পর আইনগত প্রক্রিয়া শেষ হয়েছে এই মামলার মাধ্যমেই। আলাদা কোনো মামলা হয়নি।’

আরও খবর পড়ুন:

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি গভীর সংকট সৃষ্টি করতে পারে: শিশির মনির

ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন পুলিশ কনস্টেবলকে ঢাকায় প্রেরণ

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

পূজামণ্ডপে হামলার পর এবার তরুণীকে ধর্ষণের হুমকি, নেওয়া হয়নি ব্যবস্থা

বিল পরিশোধ নিয়ে বাগ্‌বিতণ্ডা, দোকানিকে মারধর রাবি ছাত্রদল নেতার

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভুয়া পুলিশ পরিচয়ে তেল সংগ্রহের চেষ্টা, যুবককে জরিমানা

হামের উপসর্গ নিয়ে রামেকে আরও তিন শিশুর মৃত্যু, ভর্তি ২৫

রাজশাহীতে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল শুরু

রাজশাহীতে আন্তজেলা ডাকাত চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার