হোম > সারা দেশ > রাজশাহী

রাকসু প্রতিনিধিদের শপথ ২৬ অক্টোবর

রাবি প্রতিনিধি  

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের শপথ হবে ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।

রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করাবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসুর সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব। আর হল সংসদের প্রতিনিধিদের শপথ পড়াবেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

সেতাউর রহমান বলেন, ‘রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের গেজেট আজ প্রকাশ করা হবে। ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় সিনেট ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাজেটসংক্রান্ত এক প্রশ্নের জবাবে অধ্যাপক সেতাউর রহমান বলেন, প্রতিনিধিরা কত টাকা বরাদ্দ পাবেন, তা এখনো নির্ধারণ হয়নি। সব খরচের হিসাব শেষে অবশিষ্ট অর্থের ওপর নির্ভর করে প্রতিনিধিদের বাজেট নির্ধারণ করা হবে।

এর আগে ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক

রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবসের আনুষ্ঠানিকতা শুরু

ঈদের ছুটিতে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার চুরি, থানায় মামলা

মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ঈদের ছুটিতে আমের বাজার এলোমেলো

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী

শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে এগিয়ে নেবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

পদ্মার চরে গরু পালন, কোরবানির বাজার ঘিরে কোটি টাকার স্বপ্ন

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদের নামাজ, মুসল্লি ৫ জন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার