হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হাসপাতালে শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল আচরণ, তত্ত্বাবধায়ক বদলি

সিরাজগঞ্জ প্রতিনিধি

শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল আচরণ ও গলা কাটতে চাওয়া সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার রায়কে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক আদেশে তাঁকে বরিশাল আইএসটিতে বদলি করা হয়েছে বলে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। এ সময় তত্ত্বাবধায়ক শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল আচরণ ও শিক্ষার্থীদের গলা কাটতে চান তত্ত্বাবধায়ক রতন কুমার রায়।

এদিকে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে তাঁর পদত্যাগ ও শাস্তি দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ তাঁকে স্বাস্থ্য মন্ত্রণালয় বদলির আদেশ দেয়।

৭ দিনের মধ্যে সড়ক উন্মুক্ত করার নির্দেশ রাসিক প্রশাসকের

রাজশাহীর মনোয়ার হত্যা মামলায় হুইপ রুহুল কুদ্দুসসহ জেএমবির সব আসামি বেকসুর খালাস

বাঘায় নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল চা-বিক্রেতার মরদেহ

বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জোরদারের দাবি

২০ বছর ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাবিতে গণভোট-বিষয়ক সেমিনার: ব্যারিস্টার ফুয়াদ ও শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি গভীর সংকট সৃষ্টি করতে পারে: শিশির মনির

ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন পুলিশ কনস্টেবলকে ঢাকায় প্রেরণ

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

পূজামণ্ডপে হামলার পর এবার তরুণীকে ধর্ষণের হুমকি, নেওয়া হয়নি ব্যবস্থা