হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক মৎস্য মন্ত্রীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি

সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে দৌলতপুর কলেজ ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সদস্যদের জাল স্বাক্ষর করে নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এবারও কমিটিতে সভাপতি হিসেবে নিজের নাম রেখেছেন। এর আগে তিনি দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাবেক কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন–দৌলতপুর কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, সাবেক সদস্য হাজী মো. পিয়ার হোসেন, সাবেক সদস্য ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাবেক সদস্য শাহিন রেজা ও দাতা সদস্য শামসুল আলম মাস্টার।

বক্তারা অভিযোগ করে বলেন, ‘সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস দৌলতপুর কলেজে ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটিতে পর পর দু-বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাইকোর্টের নির্দেশ রয়েছে, একই ব্যক্তি দুই বারের বেশি সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না। কিন্তু লতিফ বিশ্বাস আইন না মেনে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে নিজেকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করেন।

তারা বলেন, এই কমিটি গঠনের সময় কোনো আলোচনা বা নোটিশ করা হয়নি। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কলেজের কাগজপত্র নিজ বাড়িতে নিয়ে গিয়ে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে এ কমিটি গঠন করেছেন। যা অবৈধ। আমরা এই কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি করছি।

বক্তারা আরও বলেন, লতিফ বিশ্বাস আইন মানেন না–আবার দলীয় সিদ্ধান্তও মানেন না। তিনি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। পরাজিত হয়ে দৌলতপুর কলেজ নিজের আয়ত্তে নিতে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে কমিটি ঘোষণা করেছেন।

এ বিষয়ে জানতে দৌলতপুর ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’

বাড়িতে একা থাকতেন বিধবা, ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

উন্নয়নের ভোগান্তিতে রাজশাহী