হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় খাল থেকে ছয়টি গ্রেনেড উদ্ধার

বগুড়া প্রতিনিধি

খালে পাওয়া গ্রেনেড। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় একটি খাল থেকে ছয়টি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোটকুমিড়া ঝোপগাড়ি মার্কাজ মসজিদের পেছনের খালে এগুলো পাওয়া যায়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ কথা নিশ্চিত করেন।

ওসি জানান, স্থানীয় বাসিন্দারা প্রথমে খালে গ্রেনেডগুলো দেখতে পান। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি এবং কিছুক্ষণ পর আরও দুটি মিলিয়ে মোট ছয়টি গ্রেনেড উদ্ধার করে। পরে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি আরও জানান, উদ্ধার হওয়া হাতবোমাগুলো অনেক পুরোনো। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময়কার হতে পারে। এ বিষয়ে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রাজশাহীতে ১২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

রাজশাহীতে সাধুর আস্তানায় নারীকে বেঁধে ধর্ষণের অভিযোগ, মামলা

শ্রমিক ধর্মঘটে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

শিশু হুমায়রা হত্যাকাণ্ড: সন্দেহভাজনের বাড়িতে হামলা-ভাঙচুর, বিক্ষোভ

গঙ্গা নদীর পানি পেতে জাতিসংঘ-বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে কমিশন দাবি

২১ ঘণ্টা পর শিশু হুমায়রার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

রাজশাহীতে এনসিপিতে যোগ দিলেন ৫০০ জন

ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি

১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশু হুমায়রা, ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা

রাজশাহী: ভুয়া প্রকল্প দেখিয়ে ৪৫ লাখ টাকা লুট