হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু 

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে ট্রাকের ধাক্কায় মাহফুজ আলী ওরফে আগুন নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের চিনাশো পাইকোরতলায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই উপজেলার চিনাশো এলাকার মহসিনের ছেলে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে মেইন সড়কে দাঁড়িয়ে ছিল শিশু মাহফুজ। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

ওসি বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর