হোম > সারা দেশ > রাজশাহী

বিরলে ট্রাকের চাপায় নিহত ১, আহত ১ 

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুকুরঝারি পিপল্লা এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ গোলাম মাওলা।

নিহত ব্যক্তি হলেন বিরল উপজেলার দরবার পুর গ্রামের নুর ইসলাম ওরফে নোনতার ছেলে লায়েক (২৬)। আহত ব্যক্তি ধামইড় ইউনিয়নের খৈলতৈড় গ্রামের গাঠু চন্দ্র রায়ের ছেলে কালু চন্দ্র রায় (৩৬)।

স্থানীয়রা জানান, আজ রাত সাড়ে ৮টার দিকে ধুকুরঝারি থেকে লায়েক ও কালু মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার পথে সড়কের পিপুল্লা নামক স্থানে (পল্লী বিদ্যুতের সাব স্টেশন অফিস সংলগ্ন) অপরদিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে লায়েক নিহত হন। 

কালুকে গুরুতর অবস্থায় দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড