হোম > সারা দেশ > রাজশাহী

দুর্গাপুরে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডলকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া ভবানীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে আওয়ামী লীগের ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী একত্র হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে নিয়ে প্রকাশ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালান। 

এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা। 

ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে নাশকতার অভিযোগে আব্দুল কাদের মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে।

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর