হোম > সারা দেশ > রাজশাহী

নন্দীগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

প্রতিনিধি, নন্দীগ্রাম (বগুড়া) 

বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

জানা গেছে, শনিবার ১১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের কৈডালা গ্রামের আব্দুল আজিজের ছেলে জাহিদ হাসান (৭) ও একই গ্রামের বুলু মিয়ার ছেলে আব্দুল্লাহ আল-নোমান (৬) বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে যায়। এরপর তারা আর বাড়ি ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের সন্ধান করে কোথাও না পেয়ে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পুকুরের পানির মধ্যে খুঁজতে গিয়ে ২ শিশুর লাশ দেখতে পায়। 

ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক এ তথ্য নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

এইচএসসির ফল: গ্রামের অধিকাংশ কলেজ পিছিয়ে

দুই মাস পেছালে আজীবনে রাকসু নির্বাচন হবে না: আম্মার

সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়ে

বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

পরীক্ষকের বাসায় গিয়ে খাতায় লেখা সেই পরীক্ষার্থীর ফল স্থগিত

এ বছরই চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

নাটোরের গুরুদাসপুর: বাবা এমপি, ছেলেরা বেপরোয়া

রাজশাহীতে শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব