হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে কলেজছাত্রীর আত্মহত্যা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

গলায় ওড়না পেঁচিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ফাতেমা খাতুন নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গতকাল রোববার দিবাগত রাতে পৌর শহরের চালা নিশিপাড়ায় এ ঘটনা ঘটে। 

তিনি বেলকুচি মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয়রা জানায়, ফাতেমা খাতুনের (২০) সঙ্গে পৌর এলাকার চালা অফিসপাড়া গ্রামের মান্নান শেখ নামে এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ফাতেমা খাতুনের মা-বাবা ওই ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ার কারণে অভিমান করে গতকাল রাতে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

ফাতেমা খাতুনের বাবা আশরাফুল আলীর সঙ্গে কথা বলতে প্রতিবেদক বাড়িতে গেলে তিনি ব্যস্ততা দেখিয়ে সরে পড়েন। এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।

জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ হ্যাকড

শেষকৃত্য সম্পন্ন, স্মৃতিতে রাবি শিক্ষার্থী চেসি

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ আরএনবির সিপাহির বিরুদ্ধে

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা