হোম > সারা দেশ > রাজবাড়ী

ঢাকা থেকে চুরি হওয়া দেড় মাসের শিশু রাজবাড়ীতে উদ্ধার, নারী আটক

রাজবাড়ী প্রতিনিধি

শিশুসহ আটক হওয়া নারী। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় দেড় মাস বয়সী শিশুসহ হালিমা আক্তার (২০) নামের এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল সোমবার বিকেলে পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়।

আটক হালিমা আক্তার উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে শিশুসহ ওই নারী ঘোরাঘুরি করছিলেন। এ সময় শিশুটি কান্নাকাটি করছিল। ওই নারীর সঙ্গে কথা বলে সন্দেহ হলে স্থানীয়রা তাঁকে পাংশা থানায় সোপর্দ করে।

ওসি সালাউদ্দিন আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকার একটি বস্তিতে থাকেন বলে জানিয়েছেন। ওই নারী বলেন, তাঁর স্বামী এনামুল শিশুটি তাঁকে দিয়েছেন। শিশুটি নিয়ে তিনি ট্রেনে করে পাংশায় চলে আসেন। তবে শিশুটি কোথা থেকে এনেছেন, তা জানা যাননি। ওই নারীর স্বামীকে আটকসহ শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বর্তমানে শিশুটি উপজেলা সমাজসেবা অধিদপ্তরে রয়েছে।

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৬ ফেরি ও ২০ লঞ্চ

রাজবাড়ীতে তরুণীকে ডেকে এনে দলবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

‘প্রথম ধাপেই ফ্যামিলি কার্ড পাচ্ছে পাংশার মানুষ’

রাজবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৪

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ীতে আ.লীগ কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা, ঝুলছে উদ্বোধনের ব্যানার

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে

ভোটারের চাপ কম, ভোটকক্ষে ঘুমিয়ে পড়েছেন প্রার্থীর এজেন্ট