হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে তরুণীকে ডেকে এনে দলবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামি আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয় সূত্রে এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা জেলার ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (৪ মার্চ) দুপুরে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (২৯) ও বাজেয়াপ্ত বাগলী গ্রামের আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল (২৩)। আকাশের বিরুদ্ধে ছয়টি ও জামাল মণ্ডলের নামে চারটি মামলা রয়েছে।

জানা গেছে, ওই তরুণী বাদী হয়ে পাংশা মডেল থানায় ১ মার্চ আকাশ মণ্ডল ও জামাল মণ্ডলকে আসামি করে মামলা করেছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার সরিষা ইউনিয়নের জয়নাল শেখের ছেলে সজলের সঙ্গে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা ওই তরুণীর প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ফেব্রুয়ারি তাঁদের সম্পর্ক ভেঙে যায়। পরে সজলের বন্ধু আকাশ মণ্ডল ফোন করে তাঁকে পাংশায় আসতে বলেন এবং সজলের সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস দেন।

২৭ ফেব্রুয়ারি তরুণী গাজীপুর থেকে পাংশায় আসেন। পরে তাঁকে বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণকেন্দ্রের একটি কক্ষে নিয়ে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল ধর্ষণ করেন। এ সময় ওই তরুণীর কাছে থাকা ১০ হাজার টাকা ও সোনার দুল নেওয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

শেখ মঈনুল ইসলাম আরও জানান, আসামি আকাশ মণ্ডলের নামে পাংশা থানায় ছয়টি মামলা এবং জামাল মণ্ডলের নামে অস্ত্র, দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ লঞ্চ-ফেরি চলাচল

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

ঈদযাত্রায় মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে: সেতুমন্ত্রী

‘টাকা লাগলে টাকা নিতি, তা-ও বন্ধুদের দাওয়াত দিতি’

পতাকা নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ব্যারাজ অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

পদ্মা ব্যারাজে নতুন স্বপ্ন দেখছে রাজবাড়ী

দুই বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, একজন আটক