হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় ভাসছিল অজ্ঞাতনামা ব্যক্তির মাথাবিহীন লাশ

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মা নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন ভিড় করে। আজ রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর কাচরন্দ এলাকায়। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর কাচরন্দ এলাকায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয় লোকজন।

দৌলতদিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) অপূর্ব বলেন, এক ব্যক্তির মাথাবিহীন লাশ নদীতে ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অপূর্ব বলেন, ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তিকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চালছে।

‘টাকা লাগলে টাকা নিতি, তা-ও বন্ধুদের দাওয়াত দিতি’

পতাকা নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ব্যারাজ অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

পদ্মা ব্যারাজে নতুন স্বপ্ন দেখছে রাজবাড়ী

দুই বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, একজন আটক

সিঁড়ি ছাড়াই বানানো হলো স্কুলের দোতলা ভবন, ৪ বছর ধরে অব্যবহৃত

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুকন্যা

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের চিত্র বদলায়নি

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুনলেন ৯ চালক