হোম > সারা দেশ > রাজবাড়ী

৯ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

ফাইল ছবি

ঘন কুয়াশায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার রাত ১১টার সময় কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় থাকে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এতে ঘণ্টার পর ঘণ্টা পাড়ের অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত ১১টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা পড়ে। আজ সকাল ৮টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

রাজবাড়ীতে তেলের পাম্পে পেছন থেকে ট্রাকের ধাক্কা, মাহিন্দ্রাচাপায় নিহত ২

রাজবাড়ীতে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত

পয়লা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড : উপদেষ্টা তিতুমীর

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৬ ফেরি ও ২০ লঞ্চ

রাজবাড়ীতে তরুণীকে ডেকে এনে দলবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

‘প্রথম ধাপেই ফ্যামিলি কার্ড পাচ্ছে পাংশার মানুষ’

রাজবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৪