হোম > সারা দেশ > রাজবাড়ী

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুনলেন ৯ চালক

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল কিনতে আসায় ৯ মোটরসাইকেলচালককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে এসে জরিমানা গুনেছেন মোটরসাইকেলচালকেরা। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার ভাই ভাই ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল কিনতে আসা ৯ মোটরসাইকেলচালককে আটক করে প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় পাম্প এলাকায় উপস্থিত অন্য মোটরসাইকেলচালকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বৈধ কাগজপত্র না থাকায় অনেক চালক তেল সংগ্রহ না করেই দ্রুত স্থান ত্যাগ করেন।

সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফে‌রিঘাটে বাসডু‌বি: ঘাট প‌রিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

দৌলতদিয়ায় দুর্ঘটনা: সেই বাসের নিবন্ধন স্থগিত, মালিককে শোকজ

দৌলতদিয়ায় বাসডুবি: বাসচালক স্বামীকে হারিয়ে দিশেহারা অন্তঃসত্ত্বা স্ত্রী

পদ্মায় বাসডুবিতে মৃত ২৬ জনের পরিচয় শনাক্ত

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

ফেরিঘাটে বাসডুবি: তদন্তে দুই কমিটি, তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন

ফেরিঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ান ও তাঁর মা-ভাগনের লাশ দাফন

ফেরিঘাটে বাসডুবি: পরিদর্শনে এসে যা বললেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান

দৌলতদিয়ায় বাসডুবি: ৩০ ফুট পানির নিচ থেকে আরেক লাশ উদ্ধার, নিহত বেড়ে ২৬

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৩