হোম > সারা দেশ > রাজবাড়ী

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

জেলা ও দায়রা জজ আদালত রাজবাড়ী । ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে আলোচিত মাইনউদ্দিন গাজী হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি আব্দুর রাজ্জাক। রায়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফয়সাল খান, জনি ব্যাপারী, ইসহাক মিজি ও নেছার পাটোয়ারী। এ মামলায় খালাস পেয়েছেন বাবু ভূঁইয়া নামের অপর আসামি। আসামিরা সবাই সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, গত ২০১৬ সালের ১৮ মার্চ রাতে মোবাইলের মেমোরি কার্ড নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাড়ি ফেরার পথে সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা মো. খলিলুর রহমান গাজীর ছেলে মাইনউদ্দিন গাজীকে লোহার পাইপ, রড দিয়ে পিটিয়ে জখম করে আসামিরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে রাজবাড়ী ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইনউদ্দিন। এ ঘটনায় নিহতের পিতা খলিলুর রহমান গাজী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সরকারি কৌঁসুলি আব্দুর রাজ্জাক বলেন, আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে এই হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে

ভোটারের চাপ কম, ভোটকক্ষে ঘুমিয়ে পড়েছেন প্রার্থীর এজেন্ট

তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

চরাঞ্চলে সাপের উপদ্রব, দুই বছরে আক্রান্ত ৩৭০

রাজবাড়ী আদালত চত্বরে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার ৫

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু