হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে ‎ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

‎পিরোজপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে মো. সুমন হাওলাদার (৩৮) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ ‎মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে এই রায় দেন।

‎দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার (৩৮) জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মো. হামেদ হাওলাদারের ছেলে।

‎আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে মা-বাবার সম্পর্ক না থাকায় সে তার মামা একই গ্রামের নিজাম হাওলাদারের বাড়িতে থেকে লেখাপড়া করত। ভিকটিম স্কুলে আসা-যাওয়ার পথে দণ্ডপ্রাপ্ত আসামি প্রায় সময় তাকে উত্ত্যক্ত করত। ২০১৮ সালের ৩ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে স্কুল ছুটি হলে আসামি সুমন তাকে জোরপূর্বক ওই গ্রামের ফিরোজ পালোয়ানের খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। সে বাড়ি ফিরে তার মামাকে ঘটনাটি বলে।

বিষয়টি স্থানীয় লোকজন মীমাংসা করার আশ্বাস দিলেও ভুক্তভোগী ওই কিশোরীর মামা তাতে রাজি না হয়ে সুমন হাওলাদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আসামি সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। সাক্ষ্যপ্রমাণে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এই রায় দেন।

‎মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নূরুল ইসলাম সরদার শাহজাহান। তিনি বলেন, ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

সরকারি ভাতা পেতে ঘুষ নয়, অভিযোগের আহ্বান প্রতিমন্ত্রী সোহেল মনজুরের

পিরোজপুরে ঝড়ে গাছচাপায় একজনের মৃত্যু, সড়কে চলাচলে প্রতিবন্ধকতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার

নেছারাবাদে গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ, শিশুসন্তান নিয়ে ঘরছাড়া

‘স্বামী আমাকে না রাখলেও সমস্যা নেই, সন্তানকে ফেলব না’

হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ

পিরোজপুরে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

ভান্ডারিয়ায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, দুশ্চিন্তায় এক পরীক্ষার্থী

থানায় গিয়ে নিজের বাল্যবিবাহ ঠেকানো সেই কিশোরী পেল সম্মাননা

বাল্যবিবাহ ঠেকাতে থানায় কিশোরী