হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে বাসের ধাক্কায় যুবক নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

দিলীপ রায়। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের ধাক্কায় দিলীপ রায় (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মৃত দিলীপ ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে। তিনি মাছ ব্যবসার পাশাপাশি পিকআপ ভ্যানও চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, দিলীপ মোটরসাইকেলে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তায় মাছ বাজারের দিকে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ছলিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেভেন ডিলাক্স নামের একটি বাস তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দশমিনায় প্রাথমিক প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় ফি আদায়ের অভিযোগ

পবিপ্রবিতে হামলা: বিএনপি ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

হানি ট্র্যাপে ফেলে প্রতারণার অভিযোগ, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

পবিপ্রবি: শিক্ষকদের ওপর হামলায় জড়িতরা এমপির অনুসারী

পবিপ্রবিতে শিক্ষকদের শাটডাউনে ডিফেন্স বন্ধ হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা, একাডেমিক ভবনে তালা

পবিপ্রবিতে বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষক-কর্মকর্তাদের

এআই দিয়ে আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ১

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৪ ছাত্রী, ৩২ ঘণ্টা পরও মেলেনি সন্ধান

পবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা: অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত

পবিপ্রবিতে হামলা: যুবদলের দুই নেতা বহিষ্কার