হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটা সৈকত থেকে বালু লুট, যুবকের জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে আটক মো. হাসনাত। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে মো. হাসনাত (১৯) নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি ঝাউবন এলাকা থেকে ট্রলি ভর্তি করে অবৈধভাবে বালু নিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।

হাসনাতকে ট্রলিবোঝাই বালুসহ হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক। তাঁর বাড়ি কুয়াকাটার গঙ্গামতি এলাকায়।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত হাসনাতকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

১৪ হাজার টাকার জাল নোটসহ তরুণ আটক

বাউফলে সেতুর কাজ থমকে আছে তিন বছর ধরে, ভোগান্তিতে হাজারো মানুষ

কলাপাড়ায় ইউএনওর নাম করে ইউপি চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

কলাপাড়ায় গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন, পটুয়াখালীতে যুবক আটক

নারী দিবস: পাপড়ির হাত ধরেই জীবনে এল গতি

‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবদল নেতার মারধরে আহত ব্যক্তির মৃত্যু

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক