হোম > সারা দেশ > পটুয়াখালী

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আফজাল হোসেন । ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর চাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালকের বিরুদ্ধে।

অভিযুক্ত আফজাল হোসেন ইউএনও মো. কাউছার হামিদের গাড়িচালক।

ভুক্তভোগী এক নারী জানান, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পাইয়ে দেওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক গড়েন আফজাল। পরে তাঁর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকেন তিনি।

ভুক্তভোগী আরও এক নারী বলেন, ‘আমার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরের বিষয় নিয়ে ঝামেলা চলতে থাকে। তখন আমি ইউএনও কার্যালয়ে গেলে আফজালের সঙ্গে পরিচয় হয়। তিনি আমাকে ঘরের সমস্যা মিটিয়ে দিবেন বলে আমাকে বিয়ের প্রলোভন ও কুপ্রস্তাব দেন।’

জানতে চাইলে আফজাল সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি ড্রাইভার মানুষ। আমি কাউকে ঘর দেওয়ার আশ্বাস দিইনি।’

এ ব্যাপারে ইউএনও কাউছার হামিদ বলেন, ড্রাইভারের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছুটির দিনে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে এমপিকে ঢাকঢোল বাজিয়ে অভ্যর্থনা

ভরা মৌসুমেও দুমকীর পায়রা-লোহালিয়া নদীতে নেই ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা

জমি নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা-চাচাতো ভাইদের বিরুদ্ধে

ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি ইউনূস গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত, এলাকায় আতঙ্ক

কুয়াকাটা সৈকতে ভেসে এল ৫৬ ফুট দীর্ঘ মৃত বেলিন তিমি

দশমিনায় এনজিও কার্যালয়ে ঋণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর ছাত্রদলের হামলা