হোম > সারা দেশ > পঞ্চগড়

জাইমা রহমানের এআই নির্মিত ছবি ছড়ানোর অভিযোগে কলেজশিক্ষার্থী আটক

পঞ্চগড় প্রতিনিধি 

আটককৃত মো. শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে জাইমা রহমানের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. শাকিল আহমেদ (২৪) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। শাকিল আহমেদ ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং স্থানীয় ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এআই ব্যবহার করে তৈরি করা জাইমা রহমানের একটি ছবি পোস্ট করেন। ছবিটির ক্যাপশনে তারেক রহমানকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দেবীগঞ্জ থানা-পুলিশ বুধবার বিকেলে ভাউলাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে শাকিল আহমেদকে আটক করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ফেসবুক পোস্টটির সত্যতা যাচাই করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত শাকিলের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাঁকে আদালতে পাঠানো হবে।

পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

আবারও পুশ ইনের চেষ্টা ঘিরে বিজিবি-বিএসএফের উত্তেজনা, ৬০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন

‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন’ ভারত সীমান্তে আটকা ১০ জন

পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন, বাংলাদেশ-ভারত কেউই গ্রহণ করছে না

পঞ্চগড় সীমান্তে ১০ জনের পুশ ইন ঠেকাল বিজিবি, ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান

পুশ ইন প্রতিরোধে সীমান্তে লাঠি হাতে বিজিবির পাশে স্থানীয়রা

বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ফারাক্কা চুক্তিসহ অভিন্ন নদীর পানিপ্রবাহ ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা চলছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী