হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে সরকারি সোলার প্রকল্প, চীন-সিঙ্গাপুর-দুবাইয়ের প্রতিনিধিদের সঙ্গে পরিদর্শনে প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

আজ সকালে চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: আজকের পত্রিকা

সরকারি উদ্যোগে পঞ্চগড়ে সোলার প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই অঞ্চলের জন্য সোলার প্রজেক্ট অত্যন্ত উপযোগী। খুব দ্রুত এসব সোলার প্রজেক্টের নির্মাণকাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।’ তিনি বলেন, সোলার প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ জনপদের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় বেকারত্ব কমানো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিদ্যুৎ খাত নিয়ে বিগত সরকারের সমালোচনা করে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার কারণে গ্রামের সাধারণ মানুষ এখন ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না। এর জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।’

চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।