হোম > সারা দেশ > পাবনা

পাবনা জেলা বার সমিতির নতুন সভাপতি মাসুদ, সম্পাদক মলয়

পাবনা প্রতিনিধি

পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতির নতুন সভাপতি খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ও সম্পাদক মলয় কুমার দাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি: আজকের পত্রিকা

পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতি নির্বাচনে সভাপতি পদে খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ও সম্পাদক পদে মলয় কুমার দাস নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার রাতে সমিতির প্রবীণ সদস্য আইনজীবী আব্দুর রহিম খান এই ফলাফল ঘোষণা করেন।

গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৪২০ জন সদস্য ভোটারের মধ্যে ৩৮৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৯ জন প্রার্থী। সমিতির প্রবীণ সদস্য আইনজীবী আব্দুর রহিম খান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে রাতে তিনি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আজিজুর রহমান ১৩১ ভোট পেয়েছেন। অপর প্রার্থী আব্দুল হামিদ পিকে পেয়েছেন ৫২ ভোট।

সম্পাদক পদে মলয় কুমার দাস ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুলতান মাহমুদ খান (এহিয়া) পেয়েছেন ১২৫ ভোট। আরেক প্রার্থী কাজী মাহবুবুল আলম পেয়েছেন ১২২ ভোট।

সহসভাপতি দুটি পদে শহিদুল ইসলাম বিশ্বাস রঞ্জু ১৯৮ ভোট ও রেজাউল করিম ছালাম ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে সামসুদ্দোহা জামী ১৩৯ ভোট, মতিয়ার রহমান বাহেজ ৯৯ ভোট, মতিয়ার রহমান ৭১ ভোট এবং গোলাম রাব্বানী ৫৩ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে মির্জা আজিজুর রহমান ও মলয় কুমার দাসের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ, খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ও মাহবুবুল আলম কাজী আলমের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং আব্দুল হামিদ ও সুলতান মাহমুদ খান এহিয়ার নেতৃত্বাধীন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ নামে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

পাবনার ভাঙ্গুড়া: ডুবো সড়ক এখন গলার কাঁটা

রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ের অনুমতি, ডিসেম্বরের মধ্যে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে

পাবনায় সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল কিশোরের

শাড়ি পরে দুরন্ত গতিতে সাইকেল চালিয়ে ভাইরাল স্বপ্না

ভোজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে পাবনায় মানববন্ধন

ডিজেল-সংকটে চাটমোহরে বোরো আবাদ নিয়ে শঙ্কা

ঈশ্বরদীতে সোহাগ হত্যাকাণ্ড: মামলার চার দিনেও গ্রেপ্তার নেই

পাবনায় সুচিত্রা সেনের জন্মবার্ষিকী, স্মৃতি সংগ্রহশালা না হওয়ায় হতাশ সাংস্কৃতিক কর্মীরা

খুনের চার দিন পর হত্যা মামলা