হোম > সারা দেশ > পাবনা

আটঘরিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার, সন্দেহে স্ত্রীর পরকীয়া

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় আলহাজ আলী (৩৬) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার জুমাইখিরি পূর্বপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আলহাজ আলী আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি পূর্বপাড়া গ্রামের মৃত নাগর আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক বলেন, আজ শুক্রবার সকাল ৭টার দিকে প্রতিবেশী মিনা খাতুন আলহাজের বাড়িতে ফ্রিজে রাখা মাছ আনতে যান। সেখানে আলহাজকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্ত্রীর পরকীয়ার জেরে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আজ শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে আলহাজ আলীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সুরাইয়া খাতুন (২৮) এবং ওই গ্রামের ইসমাইল হোসেনকে (২৩) আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাবাই পৃথিবী আড়াই বছরের শিশু সানির

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল ছেলে

পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

মা ইলিশ রক্ষার অভিযানে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ, অর্থদণ্ড

ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের ১৮ নতুন কোচ পৌঁছাল দর্শনায়

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস