হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় করোনা টিকা নিতে ফ্রি রেজিস্ট্রেশন বুথ চালু

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে বিনা মূল্যে করোনার টিকা গ্রহণের জন্য ৬টি ফ্রি রেজিস্ট্রেশন বুথ চালু করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে পৌর কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। আজ ২৭ জুলাই সকালে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল এ কাজের উদ্বোধন করেন। 

জানা যায়, শহরের বড়ালব্রীজ স্টেশন বাজার, কলেজ পাড়া মোড়, ভদ্রপাড়া মোড়, কালীবাড়ী মোড়, জগাতলা মোড় ও বকুলতলায় এসব বুথ বসানো হয়েছে। ৩০ বছর বয়সী যে কেউ ভোটার আইডি কার্ড নিয়ে সকাল ১০ থেকে বিকেল পর্যন্ত বুথে উপস্থিত হলেই নিবন্ধন করতে পারবেন। 

এ কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব দিচ্ছেন পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন খাঁন। এ কাজে ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন। 

রোগী নিয়ে হাসপাতালে ঢুকতেই দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ড

পাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের একসঙ্গে জানাজা, একই গোরস্থানে দাফন

পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে আর্থিক অনুদান দিল প্রশাসন

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

মাছ শিকারে বিলে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

বাড়িতে ভেজাল দুধের কারখানা, মালিক-সহযোগীর জেল-জরিমানা

পাবনায় গুলিতে শ্রমিক দল ও কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ২ নেতা নিহত

রূপপুরে ‘পাওয়ার স্টার্টআপ’, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে নভেম্বরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর রিফুয়েলিংয়ের জ্বালানি সরবরাহ সম্পন্ন