হোম > সারা দেশ > পাবনা

ছয় ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

ভাঙ্গুরা (পাবনা) প্রতিনিধি

ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে দশটা থেকে ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারী শফিউল আলম।

এর আগে আজ বিকেল পৌনে ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথে, পাবনার ভাঙ্গুরা উপজেলার বড়ালব্রিজ স্টেশনে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি দুটি সরিয়ে নিয়েছে। 

শফিউল আলম বলেন, মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জ বাজার থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। উপজেলার বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি দুটি তোলার পর রাত ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে