হোম > সারা দেশ > পাবনা

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ১১টি ওয়াটার ফিল্টার স্থাপন

মো. মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া (পাবনা) 

সুস্থ জীবনের জন্য চাই নিরাপদ খাদ্য ও পানি। নিরাপদ পানি নিশ্চিতে পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের ১১টি গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াটার ফিল্টার স্থাপন করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এমন উদ্যোগে আনন্দিত এলাকাবাসি। 

জানা গেছে, সবার জন্য নিরাপদ ও সুপেয় খাবার পানি নিশ্চিত করার লক্ষে পৌরসভার উদ্যোগে শহরের ১১টি গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়। এর মধ্যে ভাঙ্গুড়া বাজার এলাকায় পাঁচটি ও শরৎনগর বাজার এলাকায় ছয়টি ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়েছে। এ সকল ওয়াটার ফিল্টার থেকে ঠাণ্ডা ও গরম উভয় খাবার পানিই পাওয়া যাচ্ছে। পানি পান করার জন্য রাখা হয়েছে অনটাইম গ্লাস। ব্যবহৃত গ্লাসগুলো ফেলার জন্য রয়েছে ঝুঁড়ি। 

স্থানীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন ওয়াটার ফিল্টারের উদ্বোধন করেন।

উপজেলার কলকতি গ্রামের ধান ব্যবসায়ী মানিক হোসেন বলেন, ‘এখানে খাবার পানির ব্যবস্থা করায় অনেক সুবিধা হয়েছে।’ 

প্রভাষক হেলাল উদ্দিন খান বলেন, ‘আধুনিক পৌরসভা বিনির্মানে এখানে নাগরিক সেবার যে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে তাঁর মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ সময়োপযোগী সিদ্ধান্ত।’

পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, ‘জনস্বার্থে নিরাপদ খাবার পানি পান নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ ১১টি জায়গায় ওয়াটার ফিল্টার চালু করা হয়েছে।’

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে