হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) 

পাবনা ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় ট্রাকের ধাক্কায় মৃদুল সরকার (২৫) ও রিয়া খাতুন (১৮) নামে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। আজ সোমবার পাবনা-কুষ্টিয়া মহাসড়কের নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিয়া উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা পূর্বপাড়ার বাবু ইসলামের মেয়ে। মৃদুল সরকার কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোপালপুরের নলদা গ্রামের আজিম উদ্দিন সরকারের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পে শ্রমিকের কাজ করতেন। 

প্রত্যক্ষদর্শী জানান, স্ত্রীকে শ্বশুরবাড়িতে নামিয়ে দিয়ে কাজে যেতে মৃদুল সকাল আটটার দিকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় রূপপুর মোড়ে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী রিয়ার মৃত্যু হয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় মৃদুলকে ঈশ্বরদী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিকেলে সাড়ে চারটার দিকে তিনি মারা যান। 

পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চালকসহ ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে। 

চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কিশোর

পাবনায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর লুট, তুলে নেওয়া হচ্ছে মাটি

রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তরুণের মৃত্যু

ছাত্রীকে ধর্ষণচেষ্টার খবরে মাদ্রাসায় ভাঙচুর-আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ

পাবনায় অস্ত্র-গুলিসহ চার ‘অস্ত্র ব্যবসায়ী’ গ্রেপ্তার

বাবাই পৃথিবী আড়াই বছরের শিশু সানির

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত