হোম > সারা দেশ > পাবনা

আটঘরিয়ায় আমগাছ থেকে সরকারি কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় ইসাহাক আলী (৪৬) নামের এক সরকারি কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আটঘরিয়া পৌরসভার উত্তরচক গ্রামের সঞ্জিত সরকারের আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই এলাকাতেই তাঁর বাড়ি এবং তিনি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের অফিস সহায়কের চাকরি করতেন।প্রাথমিকভাবে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

এ নিয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিজীবনে হতাশার কারণে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পরই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানানো যাবে।’

পারিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার রাতেও তিনি বাড়িতে ছিলেন। ভোরে স্থানীয় এক কৃষক তাঁকে সঞ্জিত সরকারের আমবাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। ওই কৃষক তাঁদের খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বাবাই পৃথিবী আড়াই বছরের শিশু সানির

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল ছেলে

পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

মা ইলিশ রক্ষার অভিযানে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ, অর্থদণ্ড

ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের ১৮ নতুন কোচ পৌঁছাল দর্শনায়

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস