হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় আ.লীগের ৩ নেতা বহিষ্কার

ভাঙ্গুরা (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদশা, দিলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও অষ্টমনীষা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত পত্রের নির্দেশনা অনুযায়ী চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং দলের শৃঙ্খলাভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে