হোম > সারা দেশ > পাবনা

‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদী বাজারের পুরোনো বাসস্ট্যান্ডে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু। ছবি: আজকের পত্রিকা

ভোটে জয়-পরাজয় যায়ই ঘটুক না কেন, নির্বাচনের পরে গায়ের জোরে হলেও বিএনপির রাজনীতি করবেন বলে জানিয়েছেন পাবনা-৪ আসনের স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থী জাকারিয়া পিন্টু।

আজ সোমবার ঈশ্বরদী বাজারের পুরোনো বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি শহীদ জিয়ার সৈনিক। আমি গায়ের জোরেই এই দল করে এসেছি। আমাকে প্রতিপক্ষ দল করতে দেয়নি কখনই, গায়ের জোরেই করে এসেছি এবং গায়ের জোরেই করি, এটা তারেক রহমান নিজেও জানেন। অতএব, এই দল আমার এবং আমি করবই।’

তিনি বলেন, ‘আমি এই নির্বাচনে যেখানেই গেছি, সেখানেই বিপুল সাড়া পেয়েছি। বিশেষ করে তরুণ প্রজন্মের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার বাহিনী ভোটারদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে। আমি বিষয়গুলো প্রশাসনকে অবহিত করেছি।’

বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ফারুক আহমেদ খান, পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, দাশুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি মালিথা প্রমুখ।

উল্লেখ্য, পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে কারাগার বন্দী ছিলেন। ৫ আগস্ট পরবর্তীতে মুক্ত হন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাবনায় সুচিত্রা সেনের জন্মবার্ষিকী, স্মৃতি সংগ্রহশালা না হওয়ায় হতাশ সাংস্কৃতিক কর্মীরা

খুনের চার দিন পর হত্যা মামলা

বিলের মাঝে পাহারাদার দম্পতিকে বেঁধে ৩টি ট্রান্সফরমার লুট

প্রতিটি গণমাধ্যমকে সংবাদের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

বৃষ্টি ছাড়াই বজ্রপাত, পাবনায় ৩ জনের মৃত্যু

মায়ের বিরুদ্ধে শিশুসন্তানকে হত্যার অভিযোগ

পাবনায় জামায়াত সমর্থককে কুপিয়ে হত্যা

চাটমোহরে শাহী মসজিদের পুকুর ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন