হোম > সারা দেশ > পাবনা

পদ্মায় বালুর স্তূপে চাপা পড়ে ২ শিশুর মৃত্যু

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি

বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পদ্মা নদীর কাছে স্তূপ করে রাখা বালুর নিচে চাপা পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের সাড়া ঝাউদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু হচ্ছে সাড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের দিনমজুর আহসান আলীর ছেলে জিহাদ (৮) এবং একই গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের ছেলে হিমেল (৮)। তারা সাড়া পানিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার পরিবারের বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, এদিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে পদ্মা নদীর তীরে বালুতে বন্ধুদের সঙ্গে শিশু হিমেল ও জিহাদ খেলাধুলা করছিল। এ সময় বৃষ্টির পানিতে বালু নরম থাকায় ধসে ওই দুই শিশু বালুর স্তূপের নিচে চাপা পড়ে। 

এ সময় অন্য শিশুদের চেঁচামেচি ও চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। পরে দুই শিশুর পরিবারের স্বজনেরা তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা হবে। প্রাথমিকভাবে এ ব্যাপারে ঈশ্বরদী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কিশোর

পাবনায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর লুট, তুলে নেওয়া হচ্ছে মাটি

রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তরুণের মৃত্যু

ছাত্রীকে ধর্ষণচেষ্টার খবরে মাদ্রাসায় ভাঙচুর-আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ

পাবনায় অস্ত্র-গুলিসহ চার ‘অস্ত্র ব্যবসায়ী’ গ্রেপ্তার

বাবাই পৃথিবী আড়াই বছরের শিশু সানির

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত