হোম > সারা দেশ > পাবনা

পুকুরে পড়ে ছিল চালকের লাশ, পাওয়া যায়নি অটোরিকশা

পাবনা প্রতিনিধি

পাবনার আতাইকুলায় পুকুর থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের তৈলকুপি গ্রামের হাইওয়ে রোডের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত রবিউল ইসলাম (৪৫) পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার রাহেন ইসলামের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাইয়ের পর তাঁকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে