হোম > সারা দেশ > পাবনা

মারা গেলেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 

স্ত্রীর ডাক্তারি রিপোর্ট আনতে বাড়ি থেকে বের হন পাবনার ভাঙ্গুড়া উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মজিদ। রাতের ট্রেন ধরতে আসেন স্টেশন প্ল্যাটফর্মে। কিন্তু ট্রেন আসার আগেই হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে পৌরশহরের বড়ালব্রিজ রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটেছে।

মৃত আব্দুল মজিদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শরৎনগর বাজারের বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর স্ত্রী ও চার ছেলে রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল মজিদের স্ত্রী শেফালি খাতুন ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাঁকে চেকআপ করানো হয়। স্ত্রীর ডাক্তারি রিপোর্ট আনার উদ্দেশ্যে গতকাল রাতের ট্রেনে ঢাকায় যেতে বড়ালব্রিজ স্টেশন প্ল্যাটফর্মে আসেন তিনি। সেখানে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় ছিলেন। কিন্তু ট্রেন আসার আগেই হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

আজ শনিবার বেলা ১১টায় বড়ালব্রিজ খেলার মাঠে জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ি পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার হাংড়াগাড়ী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

রোগী নিয়ে হাসপাতালে ঢুকতেই দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ড

পাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের একসঙ্গে জানাজা, একই গোরস্থানে দাফন

পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে আর্থিক অনুদান দিল প্রশাসন

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

মাছ শিকারে বিলে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

বাড়িতে ভেজাল দুধের কারখানা, মালিক-সহযোগীর জেল-জরিমানা

পাবনায় গুলিতে শ্রমিক দল ও কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ২ নেতা নিহত

রূপপুরে ‘পাওয়ার স্টার্টআপ’, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে নভেম্বরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর রিফুয়েলিংয়ের জ্বালানি সরবরাহ সম্পন্ন