হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে মূল্যতালিকা না থাকায় ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহর পৌর সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহর পৌর সদরে মূল্যতালিকা না থাকায় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনী।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানা গেছে, মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে পৌর সদরের পুরোনো বাজারের স্বাদ রেস্টুরেন্টকে ১৫ হাজার, নাড়িকেলপাড়া এলাকার এলাহী পোলট্রি ফিডকে ১০ হাজার টাকা, একই এলাকার বন্ধু ডিমের আড়তকে ৫ হাজার টাকা এবং পুরোনো বাজারের বড়াল পোলট্রিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, চাটমোহর থানা-পুলিশের সদস্য ও ছাত্র সমন্বয়কেরা উপস্থিত ছিলেন।

একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত: ৬ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

মাদকসংশ্লিষ্টতায় যুবদল নেতা আটক, থানা ঘেরাও নেতা-কর্মীদের

ক্ষমা না চাইলে তুষার ও সারজিসকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে: জেলা বিএনপি

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, সালিসে ২০ জুতাপেটা

এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তি’, এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা

দেশের স্বার্থে দল নয়, জনগণের পক্ষে দাঁড়ান: প্রশাসনের প্রতি সারজিসের আহ্বান

সমাজসেবা কার্যালয়: সরকারি অনুদানের টাকা হাতিয়ে নেন পিয়ন

পাবনায় অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ আটক ৪

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ আটক ৭