হোম > সারা দেশ > পাবনা

পাবনায় কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীর আত্মহত্যা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে ইসরাত জাহান (২০) নামে শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার উপজেলার স্বরব গ্রামে এ ঘটনা ঘটে।

ইসরাত জাহান ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রী ও সাঁথিয়া উপজেলার স্বরপ গ্রামের আনিসুর রহমানের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইসরাত জাহান পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী তামিমের সঙ্গে তাঁর পরিচয় হয়। তামিম উপজেলার ক্ষেতুপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এর মধ্যে তামিম ও ইসরাত জাহানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তামিম একপর্যায়ে ইসরাত জাহানের বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেন। তবে তাঁদের এ প্রেমের সম্পর্ক উভয় পরিবারই মানতে নারাজ।

ঈদুল ফিতর উপলক্ষে ২০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে উভয়ে যাঁর যাঁর বাড়িতে চলে যান। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হলেও তাঁদের মধ্যে প্রতি নিয়তিই চলে মোবাইলে যোগাযোগ।

গতকাল বুধবার ভোররাত পর্যন্ত তাঁদের মধ্যে মোবাইলের মেসেঞ্জারে চলে কথা চালাচালি। একপর্যায়ে ইসরাত জাহান তামিমকে জানান এই শেষ দেখা বা কথা বলে মোবাইল বন্ধ করে দেন।

ওই দিন দুপুরে ইসরাত জাহান তাঁর দাদির ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। আজ (বৃহস্পতিবার) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কৃষি কর্মকর্তা নিহত

পাবনায় অর্থ আত্মসাৎ মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল চাটমোহর, বাম্পার ফলনের হাতছানি

চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কিশোর

পাবনায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর লুট, তুলে নেওয়া হচ্ছে মাটি

রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তরুণের মৃত্যু

ছাত্রীকে ধর্ষণচেষ্টার খবরে মাদ্রাসায় ভাঙচুর-আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ

পাবনায় অস্ত্র-গুলিসহ চার ‘অস্ত্র ব্যবসায়ী’ গ্রেপ্তার