হোম > সারা দেশ > পাবনা

পাকশীতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীর পাকশীতে মানিক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে। খুনের বিষয়টি নিশ্চিত করেছেন ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

নিহত ব্যক্তির নাম মানিক হোসেন (৪০)। তিনি রূপপুর এলাকার বাসিন্দা ইউনুস আলীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে মানিক রূপপুর মোড়ে প্রিমিয়ার ব্যাংকের কাছে তার বসতবাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় ৮-১০ জন যুবক পায়ে হেঁটে এসে তার ওপর হামলা চালায়। মানিক দৌড়ে তার বাড়ির পেছনে গেলে সেখানেই একাধিক গুলি চালিয়ে তাকে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন সাহা বলেন, ঘটনার পরপরই এলাকায় এসে তদন্ত ও মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানাচ্ছি।

ইশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, নিহত মানিক হোসেনের বিরুদ্ধে ছাত্রলীগ কর্মী হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ মামলায় জামিন পেয়ে বের হয়ে এসেছিল।

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে