হোম > সারা দেশ > পাবনা

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় বৃষ্টি, খেটে খাওয়া মানুষের দুর্ভোগ

পাবনা প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ বুধবার বেলা ২টার পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। বেলা সাড়ে ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে দমকা বাতাস।

এদিকে বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছে। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটেছে। কেউবা ছাতা নিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছে।

বিকেল ৪টার দিকে শহরের শহীদ চত্বরে দেখা যায়, কয়েকজন গৃহবধূ শিশুদের প্রাইভেট পড়াতে নিয়ে যাচ্ছেন। বৃষ্টিতে আটকা পড়ে আশ্রয় নিয়েছেন পাশের দোকানের বারান্দায়। অনেক শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে। রিকশাচালকেরা পলিথিন জড়িয়ে রিকশা চালাচ্ছেন।

রাধানগর মহল্লার সালমা আক্তার নামের এক গৃহবধূ বলেন, ‘দেখলাম আকাশে মেঘ। মনে হলো বৃষ্টি হতে দেরি হবে। এর মধ্যে মেয়েটার কোচিং শেষ হয়ে যাবে। কিন্তু পথে আটকে গেলাম।’

কাজ শেষে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর ময়নাল হোসেন। বললেন, ‘বৃষ্টি আসলে আর কী করার আছে। আমাদের ঝড়ই কী, আর বৃষ্টিই বা কী। কাজ করেই খেতে হবে। কাজ না করলে পেটে ভাত জুটবে না। তাই বৃষ্টিতে ভিজেই কাজ করলাম। এখন বাড়ি যাচ্ছি।’

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এ জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ রকম আরও দুই-তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাবনা অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা নেই।’

নাজমুল হক আরও বলেন, ‘আজ পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বৃষ্টির পরিমাপ জানা যাবে।’

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে