হোম > সারা দেশ > পাবনা

আটঘরিয়ায় শাশুড়ি হত্যা মামলায় পুত্রবধূ জেলহাজতে

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় শাশুড়ি হত্যা মামলায় পুত্রবধূ মোসা. খুশি খাতুনকে (৩০) জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার পাবনার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ হাড়লপাড়া গ্রামে ছাগলের খাবার খাওয়াকে কেন্দ্র করে খুশি খাতুনের (৩০) সঙ্গে তাঁর শাশুড়ি মর্জিনা খাতুনের (৫০) বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মর্জিনার মাথায় ঝাড়ু দিয়ে উপর্যুপরি আঘাত করেন খুশি। এতে গুরুতর আহত হলে মর্জিনা খাতুনের মৃত্যু হয়। ওই দিনই মর্জিনার ছেলে ইয়াকুব আলী বাদী হয়ে আটঘরিয়া থানায় হত্যা মামলা করেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আসামি খুশি খাতুনকে গ্রেপ্তারে অভিযান চলছিল। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার কারণে তিনি আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালতের নির্দেশে খুশি খাতুন বর্তমানে জেলহাজতে রয়েছেন।

বাবাই পৃথিবী আড়াই বছরের শিশু সানির

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল ছেলে

পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

মা ইলিশ রক্ষার অভিযানে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ, অর্থদণ্ড

ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের ১৮ নতুন কোচ পৌঁছাল দর্শনায়

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস