হোম > সারা দেশ > পাবনা

স্বস্তির মাঝেও শঙ্কিত ভাঙ্গুড়ার গার্মেন্টস ব্যবসায়ীরা

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 

মহামারি করোনায় দেশে মৃত্যুর মিছিল থামছেই না। তারপরও অর্থনীতি সচল রাখতে তুলে নেওয়া হয়েছে লকডাউন। তাই পাবনার ভাঙ্গুড়ার গার্মেন্টস ব্যবসায়ীরা বর্তমানে স্বস্তি পেলেও, শঙ্কাও কাজ করছে তাঁদের মধ্যে। 

কয়েকজন গার্মেন্টস ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, দফায় দফায় লকডাউনে দোকান বন্ধ রাখায় তাঁরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে বছরের দুই ঈদ ও পূজাকে কেন্দ্র করে ভালো বেচাবিক্রি হতো গার্মেন্টসের দোকানগুলোতে। কিন্তু লকডাউনে কারণে এ সময়ে তাঁরা ভালো ব্যবসা করতে পারেনি। অনেক ব্যবসায়ী মূলধন ভেঙে লকডাউনের মধ্যে সংসার চালাতে বাধ্য হয়েছেন। অনেকে দেনার দায়ে জর্জরিত। সবকিছু মিলিয়ে এখানকার ব্যবসায়ীরা আছেন চরম দুর্দিনে। 

শরৎনগর বাজারের সরকার বস্ত্রালয়ের মালিক মুকুল সরকার বলেন, লকডাউনে কাপড় ব্যবসায়ীরা ভালো নেই। অনেকেই দেনার দায়ে জর্জরিত। সামনের দিনগুলোতে ঠিকমতো দোকান খোলা রাখা গেলে ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে। 

পৌর শহরের এক্সপোর্ট গ্যালারির মালিক ব্যবসায়ী সোহেল রানা জানান, লকডাউনের কারণে ব্যবসার পরিস্থিতি ভালো না। তবে লকডাউন তুলে নেওয়াতে দোকান খুলতে পেড়ে খুশি তিনি। 

ভাঙ্গুড়া বাজারের বায়েজিদ গার্মেন্টসের মালিক আমিরুল ইসলাম বলেন, লকডাউন তুলে নেওয়ায় স্বস্তি পাচ্ছি। করোনার যে পরিস্থিতি তাতে কখন আবার লকডাউনের কবলে পড়তে হয় এ নিয়ে শঙ্কার মধ্যেও রয়েছি। 

রোগী নিয়ে হাসপাতালে ঢুকতেই দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ড

পাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের একসঙ্গে জানাজা, একই গোরস্থানে দাফন

পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে আর্থিক অনুদান দিল প্রশাসন

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

মাছ শিকারে বিলে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

বাড়িতে ভেজাল দুধের কারখানা, মালিক-সহযোগীর জেল-জরিমানা

পাবনায় গুলিতে শ্রমিক দল ও কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ২ নেতা নিহত

রূপপুরে ‘পাওয়ার স্টার্টআপ’, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে নভেম্বরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর রিফুয়েলিংয়ের জ্বালানি সরবরাহ সম্পন্ন