হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১ 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া পৌরসভার বড়ালব্রীজ রেল সেতুসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি যেহেতু রেলওয়ের, তাই সিরাজগঞ্জ জিআরপি থানাকে অবহিত করা হয়েছে।’ 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার বড়ালব্রীজ স্টেশনের রেল ব্রিজসংলগ্ন রেললাইনের ওপর ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে বিষয়টি থানার পুলিশকে জানান। 
 
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস

আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছেলের ঘরেই ফিরলেন মা

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিক্রিয়া শুরু

সালিসের অঙ্গীকার রক্ষা না করায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা-ভাঙচুর

হাসপাতালে বিশ্রামাগার নেই, ভোগান্তিতে স্বজনেরা

‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’—অসুস্থ মায়ের আকুতি, ‘সঙ্গে দিলে সুইসাইড করব’ বললেন ছেলে

পিকনিকের কথা বলে ডেকে র‍্যাগিং, পাবিপ্রবির ছাত্রী হাসপাতালে