হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি কিশোরীর

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চণ্ডীপুর নিজগ্রাম থেকে বাক্‌প্রতিবন্ধী কিশোরী রিদী খাতুন (১৫) নিখোঁজ হওয়ার পাঁচ দিন পার হলেও সন্ধান মেলেনি। সে ওই গ্রামের মৃত ফজলাল হোসেনের মেয়ে।

রিদীর বড়ভাই সবুজ হোসেন জানান, গত ১৬ অক্টোবর সকালে পরিবারের সদস্যদের অগোচরে রিদী বাড়ি থেকে বের হয়। পরে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা ও স্বজনেরা খোঁজাখুঁজি করে রিদীর সন্ধান পাননি।

গত ১৮ অক্টোবর রিদীর বড় ভাই বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের সময় রিদীর গায়ে গোলাপি রঙের জামা ছিল। তাঁর শরীরের রং শ্যামলা। সে কথা বলতে পারে না।

রিদীর সন্ধান না পেয়ে তার মা যাকে পাচ্ছেন তাঁকেই জড়িয়ে ধরছেন। তিনি বলছেন, ‘আমার রিদীকে দেখেছ।’

সাঁথিয়ায় মসজিদে সংঘর্ষ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিরুদ্ধে এমপি মোমেনের অভিযোগ

এমপির ইমামতিকে কেন্দ্র করে মসজিদে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি

চলনবিল অঞ্চলে ভালো ফলন, ভালো দামে ফিরতে পারে পাটের সুদিন

পাবনার আটঘরিয়া: অর্ধকোটি টাকার সৌর সেচ চালুর আগেই অচল

চুরির অপবাদে মাদ্রাসাছাত্রকে বেত-লোহার রড দিয়ে দফায় দফায় মারধর, শিক্ষক কারাগারে

অনুকূল ঠাকুরের জন্মস্থানের জমি হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমকে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই ট্রাক ছিনতাই

পাবিপ্রবির ফার্মেসি বিভাগে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একজন

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার