হোম > সারা দেশ > পাবনা

আটঘরিয়ায় স্বামীর বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় স্বামীর বাড়ি থেকে মর্জিনা খাতুন (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিহত মর্জিনা উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ হাড়লপাড়া গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী। 

হাসিবুর জানান, গত বৃহস্পতিবার ছাগলের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পুত্রবধূ খুশি খাতুনের (৩০) সঙ্গে মর্জিনার বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে মর্জিনার মাথায় ঝাড়ু দিয়ে উপর্যুপরি আঘাত করেন খুশি। এতে গুরুতর আহত হলে মর্জিনাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাবাই পৃথিবী আড়াই বছরের শিশু সানির

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

মায়ের গলা কেটে পাশের বাড়িতে লুকিয়ে ছিল ছেলে

পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

মা ইলিশ রক্ষার অভিযানে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ, অর্থদণ্ড

ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের ১৮ নতুন কোচ পৌঁছাল দর্শনায়

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, দুজনকে জরিমানা

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, রোসাটমের প্রথম কোনো প্রকল্পে যুক্ত হচ্ছে ওআইএসএস