হোম > সারা দেশ > পাবনা

পাবনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু 

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় নদীতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশুর নাম আয়শা খাতুন (৪) ও ইনামুল হক (৫)। আয়শা পুন্ডুরিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে এবং ইনামুল ওই উপজেলার আটিয়াপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। 

করমজা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইনামুলের নানি মারা যায়। ওইদিন ইনামুল হক মা-বাবার সাথে তার নানিকে দেখতে এসে আর বাড়ি যায়নি। আজ শনিবার নানির জন্য দোয়া অনুষ্ঠান ছিল। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। 

এদিকে, মামাতো বোন আয়শার সঙ্গে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে বল পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়। বল আনতে গিয়ে দুজনেই পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

বেড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। 

ইউপি চেয়ারম্যান হোসেন আলী বলেন, ‘পুন্ডুরিয়ায় দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এমন দুঃখজনক ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তবে পরিবারের সবাইকে সচেতন হতে হবে শিশুদের নিয়ে।’

চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কিশোর

পাবনায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর লুট, তুলে নেওয়া হচ্ছে মাটি

রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তরুণের মৃত্যু

ছাত্রীকে ধর্ষণচেষ্টার খবরে মাদ্রাসায় ভাঙচুর-আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ

পাবনায় অস্ত্র-গুলিসহ চার ‘অস্ত্র ব্যবসায়ী’ গ্রেপ্তার

বাবাই পৃথিবী আড়াই বছরের শিশু সানির

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত